Friday, August 14, 2015

ঢাকার মঞ্চে সানি লিওন?

 ঢাকায় আসছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন! একটি কনসার্টে অংশ নিতে তার এ ঢাকা সফর বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা ‘এই সময়ে’র মতে, ইতোমধ্যে সানির এজেন্ট সফরের প্রস্তুতি নিচ্ছে। তবে ব্লগার হত্যার ঘটনায় বাড়তি নিরপত্তার বিষয়টিও সামনে এনেছে তারা।


 
সূত্র মতে জানা যায়, বসুন্ধরার কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হবে। এতে সানির সঙ্গে একই মঞ্চে গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য ১৫০০০ টাকা।

নয়া মিশনে প্রভা !

 প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবরটি মিথ্যা নয় মোটেও।
কিন্তু আসি আসি করে আসা হচ্ছে না তার। চলচ্চিত্রের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কিন্তু ঠিক কি কারণে যেন ব্যাটে বলে মেলাতে পারছেন না।

এতদিন বলেছেন গল্প ও চরিত্র মনের মতো হতে হবে। আর সেটাও পেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। গল্প পছন্দ হয়েছে, সঙ্গে চরিত্রও। তাহলে সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন- হ্যাঁ, এটা ঠিক চলচ্চিত্রে আসার জন্য এতদিন মনের মতো গল্প ও চরিত্র খুঁজেছি। কিন্তু তার পাশাপাশি আরেকটি চাহিদা অনেক আগে থেকেই ছিল। আর সেটা হলো বাজেট।
কয়েক মাস ধরে যেসব ছবির প্রস্তাব পেয়েছি তার সব কটির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেছে বাজেট ভাল না। আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বাজেটের ছবি হতে হবে। আর আমিও নিজেকে প্রস্তুত করেছি। এখন আর কোন সমস্যা নেই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য যা যা করণীয় সব করছি।
সব মিলিয়ে এখন ব্যাটে বলে শতভাগ মিলে গেলেই চলচ্চিত্রে নাম লেখাতে পারবো বলে আশা করছি। বিগ বাজেটের ছবিতে অভিনয় করবেন প্রভা। এটাই তার এখন নতুন মিশন। আর এ মিশন নিয়েই এগিয়ে চলেছেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয় করবেন প্রভা- তবে কি টিভি নাটক থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি? এমন প্রশ্ন তো জাগতেই পারে প্রভা-ভক্তদের মনে।কিন্তু তাদের উদ্দেশে প্রভার সাফ জবাব- টিভি পর্দা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। এর মধ্য দিয়েই দর্শক আমাকে চেনেন। এটা ছাড়ার কোন কারণ নেই। চলচ্চিত্রে ব্যস্ততা যদি বেড়েও যায় তারপরও চেষ্টা করবো নাটকের সঙ্গে থাকতে। বর্তমানে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভা।

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার জলঘোলা হয়েছে। এর মধ্যে তার প্রেমগল্প বেশি চাউর হয়েছে সালমান খানের সঙ্গে। ‘কিক’ ছবিতে সাল্লু-জ্যাক রসায়নে অনেকেই ধারণা করে নিয়েছেন তাদের প্রেমটা বাস্তব জীবনেও চলছে বেশ। তবে এটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। গুঞ্জনেই সীমাবদ্ধ থেকে গেছে।
অবশ্য জ্যাকুলিনের প্রেমের গোপন রহস্য জানাজানি হয়ে গেছে এরই মধ্যে। বিষয়টি নিয়ে এতদিন ধরে সন্দেহই করে গেছেন সবাই। তবে এখন বলিপাড়ায় প্রকাশ্যে সবাই বলাবলি করছেন। বরুণ ধাওয়ানের সঙ্গে জ্যাকের সখ্য গড়ে উঠেছে বেশ কিছুদিন আগে। প্রাথমিক অবস্থায় বন্ধুত্ব বলে ধারণা করলেও চালচলনে বোঝা যায় ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। আর সেটাই হলো।
রোহিত ধাওয়ানের ছবি ‘ডিশুম’-এ জুটি বাঁধার আগে থেকেই জ্যাক-বরুণের যোগাযোগ। কিছু দিনের মাথায় সে মাত্রা কিছুটা বেড়ে যায়। শুরুতে টেলিযোগাযোগ চললেও পরে প্রকাশ্যে পাবলিক প্লেসে তারা ঘুরে বেড়ান। আর তাতেই বিষয়টি সবার নজরে আসে। সেই সঙ্গে শুরু হয় সন্দেহ। এখন চুটিয়ে প্রেম করছেন বলিউডের এ নতুন জুটি। তবে এ সম্পর্ক কতদিন স্থায়ী হয় সেটা নিয়েও চলছে আলোচনা।